হোম > রাজনীতি > জামায়াত

দুর্নীতির কারণে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়: এমপি মিলন

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে দেশ প্রকৃত অর্থে উন্নত হতে পারে না। দুর্নীতির কারণে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং জনগণ তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়।

তাই একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামীর কাছেই দেশ নিরাপদ বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

সাইফুল আলম খান এমপি বলেন, সিটি করপোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না। এ ক্ষেত্রে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থীরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত মানসম্মত সরকারি হাসপাতাল গড়ে তোলা যায়নি। ফলে চিকিৎসাসেবা পেতে মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সেবাগুলো মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী উদ্যোগের বিকল্প নেই।

এ সময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের কোনো বিকল্প নেই।

সেলিম উদ্দিন বলেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর সড়ক-ঘাট পানিতে তলিয়ে যায়, ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগের মধ্য দিয়েই ঢাকার মানুষ প্রতিদিন জীবনযাপন করছে।

তিনি আরও বলেন, বৃষ্টি উপেক্ষা করেও অসংখ্য মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছেন, যা মানুষের স্বাস্থ্যসেবার প্রকৃত চাহিদার প্রতিফলন। দেশের চিকিৎসা ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়, ফলে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণেই জামায়াতে ইসলামী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।

সেলিম উদ্দিন জানান, ইতোমধ্যে ভাটারা, উত্তরা ও মগবাজারসহ বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিটিতে ৪/৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেওয়া হয়েছে। এসব কার্যক্রমের আওতায় প্রায় ৯০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত তাদের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। আগামীতে নগর পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি সেবামুখী নগর গড়ে তোলার চেষ্টা করা হবে। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তাদের অন্যতম অগ্রাধিকার হবে।

এসময় তিনি টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামসহ দেশের সকল মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

দলীয় সূত্র জানায়, প্রবল বৃষ্টি উপেক্ষা করে ব্যাপকসংখ্যক মানুষ এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আতাউর রহমান সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন। উপস্থিত ছিলেন জোবায়ের হোসেন রাজন, জামায়াত নেতা ইউসুফ আলী মোল্লা, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমেদি,২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফেজ আহসান উল্লাহ,২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন,মহানগরী মজলিসে শূরা সদস্য কলিম উল্লাহ, নুরুল ইসলাম আকন্দ, আবু সাঈদ মন্ডল, খন্দকার রুহুল আমিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএস

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ভারতে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে