হোম > রাজনীতি > জামায়াত

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়েছে জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এ সময় মহানগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফল ঘোষণার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির লোকেরা সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে। তারা জামায়াতের দাঁড়িপাল্লা বা এনসিপির শাপলা কলি সহ ১১ দলীয় জোটের পক্ষে কাজ করা ও ভোট দেয়ার কারণে নিরীহ মানুষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হত্যা এমনকি নারীদের ধর্ষণের ঘটনাও ঘটছে। এসব অপকর্ম মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করার আহ্বান জানান তারা।

এদিকে একই ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের