হোম > রাজনীতি > জামায়াত

নিজ আসন দিয়ে নির্বাচনি প্রচার শুরু করলেন জামায়াত আমির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটায় জনসভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচার শুরু হয়। এ জনসভার প্রধান অতিথি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

সকাল থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিলসহ জনসভাস্থলে আসতে থাকে।

দুপুরের আগেই জনসভাস্থল কানায় কানায় ভরে ওঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা। সমাবেশ ঘিরে পুরো মিরপুর এলাকায় মানুষের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা গেছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জনসভায় উপস্তিত হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান প্রমুখ।

আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। আরো বক্তব্য রেখেছেন স্থানীয় জামায়াত নেতা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার