হোম > রাজনীতি > জামায়াত

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার

রাজধানীর রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নিউ ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে এই ক্যাম্পের উদ্বোধন করেন ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. সামছুল আলম সুমন। সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন। পরে অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ডাকুস ভিপি সাদিক কায়েম।

দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, শিশু, চর্ম ও হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল চিকিৎসা সেবা প্রদান করেন। এতে স্থানীয় ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবাগ্রহণ করেন। এছাড়াও সেবাগ্রহিতাদের বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, রমনাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রমনা সমাজকল্যাণ সোসাইটি নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতে আরো জোরদার করা হবে।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় রমনা সমাজকল্যাণ সোসাইটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি মশক নিধন অভিযান এবং বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করে আসছে।

এ সময় আরো বক্তব্য রাখেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দুলাল চন্দ্র, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তোফাজ্জল হোসেন প্রমুখ।

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা আখতারুজ্জামান