হোম > রাজনীতি > জামায়াত

জবাবদিহিমূলক ঢাকা গড়ার প্রত্যয় সেলিম উদ্দিনের

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জবাবদিহিতামূলক আধুনিক ঢাকা উত্তর সিটি করপোরেশন বিনির্মাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর ভাষানটেক থানায় বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষিবিদ, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন আরাফাত এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হাসান ওসামা। এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।

ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাষানটেক থানা নায়েবে আমির মো. আব্দুর রহিম, থানা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খানসহ থানা শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) সাইফুল ইসলাম, মেজর (অব.) রিয়াজ হোসেন, মেজর (অব.) মোহাম্মদ জিল্লাল হোসেন, কমান্ডার সিদ্দিকুর রহমান এবং বিশিষ্ট কৃষিবিদ ডক্টর আব্দুল মান্নান, হাজি সিদ্দিক আহমেদ প্রমুখ।

সুধী সমাবেশে ভাষানটেক থানার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, বিশিষ্ট নাগরিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ভাষানটেক এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সুধীজনরা এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি উন্নত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন, অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের বিভিন্ন সামাজিক কাজের একটি ডকুমেন্টারি কি করা প্রদর্শন করানো হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব সমাজ গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের