হোম > রাজনীতি > জামায়াত

সংসদ এলাকা থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংসদ রিপোর্টার

ফাইল ছবি

সংসদ ভবন এলাকাকে রাজধানীর লোডশেডিংয়ের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি।

এর আগে সংসদে ৩০০ বিধিতে বিবৃতিকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে ও সংসদের বিরোধীদলীয় নেতার সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের নামপ্রস্তাবকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তা যেন সংসদ থেকে শুরু হয়। রাজধানীর অন্যান্য এলাকায় যেভাবে লোডশেডিং হবে সংসদ এলাকায়ও যেন একইভাবে লোডশেডিং হয়।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় বিরোধী দলীয় নেতা সংসদে তো অধিবেশন চলছে। এখানে লোডশেডিং হলে অধিবেশন চলবে কীভাবে। সংসদ তো চালু রাখতে হবে। জবাবে তিনি বলেন, সংসদ বলতে আমি সংসদের অধিবেশন বলিনি। সংসদ ভবন ছাড়াও সংসদ এলাকায় আরো অনেক স্থাপনা রয়েছে।

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার উপায় জানালেন শিশির মনির

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

মসজিদে গুলির ঘটনা আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে উত্তেজনা, বক্তব্য এক্সপাঞ্জ

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের

মুক্তচিন্তায় অবশ্যই নৈতিকতা থাকতে হবে: সেমিনারে গোলাম পরওয়ার

আ.লীগের চেয়েও এ সরকার সর্বত্র দলীয়করণ করছে

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না

প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে