হোম > রাজনীতি > জামায়াত

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনি জোটের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত সময়ের প্রায় ৩৫ মিনিট পর রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শুরু হয় এ সংবাদ সম্মেলন।

১১ দলীয় জোটের বাকি ১০ দলের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন।

এর আগে নির্বাচনি সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে সকালে বৈঠকে বসেন জামায়াতসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেননি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে আসন সমঝোতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও ১১ দলীয় জোটে রয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা