হোম > রাজনীতি > জামায়াত

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে।

শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার পর রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। এতে বিরোধীদলীয় নেতা ও জাময়াতের আমির ডা. শফিকুর রহমান নেতৃত্ব দিচ্ছেন।

লংমার্চে হাজারের বেশি গাড়ি যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়ছেন।

এদিকে রংপুরে সমাপনী সমাবেশের আগে পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। প্রথম সভা হবে গাজীপুরের ভোগড়া বাইপাসে। এরপর পর্যায়ক্রমে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে। সন্ধ্যায় রংপুরের জিলা স্কুল মাঠে হবে সমাপনী সমাবেশ।

এছাড়া পথে লংমার্চকে স্বাগত জানাতে আসা জনতার চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে রাস্তায় দাঁড়িয়ে নেতারা বক্তব্য রাখতে পারেন।

এই লংমার্চ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় ঐক্য।

সূত্রমতে, ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর বর্তমান বিরোধীদলের প্রথম বৃহৎ কর্মসূচি হিসেবে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক সাড়া ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় ১১ দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বেড়েছে। সে অনুযায়ী আজকের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিও সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য সরকারসহ প্রশাসন সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। আগের চেয়ে এতে আরো বেশি সাড়া পড়বে বলে প্রত্যাশা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তাছাড়া এই লংমার্চের জন্য আগের ছয়টির সঙ্গে আরো দুটি দাবি যুক্ত হয়ে আট দফায় রূপ পেয়েছে।

প্রথমে ছয় দফা দাবির মধ্যে ছিল—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। পরে এতে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ করার দাবি যুক্ত হয়। সবশেষে উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও এতে যুক্ত করা হয়েছে বলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন।

এএম

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার