হোম > রাজনীতি > জামায়াত

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

আমার দেশ অনলাইন

আগামীতে দেশে আর কোনো বিভ্রান্তি নয়, বরং একটিই বিপ্লব হবে এবং সেটি হবে ইসলামী বিপ্লব—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দৃঢ়তার সাথে বলেন, বিপ্লব একটাই হবে ইনশাআল্লাহ, আর সেটির নাম হবে ইসলামী বিপ্লব।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, তিনি এখন আগের চেয়ে সুস্থ আছেন এবং ক্রমান্বয়ে সাংগঠনিক কার্যক্রমে পুরোদমে অংশ নেওয়া শুরু করেছেন। দীর্ঘদিন পর দলের বহু নেতাকর্মী ও সহকর্মীদের একসাথে দেখার আগ্রহ থেকেই তিনি এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি তার সুস্থতার জন্য দোয়া করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেও নেতাকর্মীদের জন্য আন্তরিক দোয়া করেন। সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরসহ কেন্দ্রীয় ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার