হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার

সাত দফা দাবি আদায়ের লক্ষে ১১ দলীয় ঐক্যের ডাকা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

রোববার দুপুরে রাজধানীর বারিধারায় মহানগরী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সভায় লংমার্চ বাস্তবায়নের জন্য বিভাগভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং নেতাকর্মীদের মাঝে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি সরকার যত দ্রুত মেনে নেবে, দেশ ও জাতির জন্য ততই কল্যাণকর হবে। অন্যথায় এ দেশের জনগণকে সুসংগঠিত করে এই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার প্রমুখ।

আমার দেশ ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের শোক