হোম > রাজনীতি > জামায়াত

জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই উল্লেখ করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার পরই জুলাই অধ্যাদেশ জারি হয়েছিল। জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জারিকৃত অধ্যাদেশ যাচাইয়ে সরকারের গঠিত বিশেষ কমিটি জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশ জানানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদ মেনে প্রথমে স্বাক্ষর করেছে। তাদের স্বাক্ষরের পরে জুলাই অধ্যাদেশ জারি হয়েছে। এবং বিএনপির দাবির প্রেক্ষিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের আগে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।

সোমবার বিকেলে জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, যখন শাসক গোষ্ঠী জনগণকে শোষণ করে, জনগণের মতের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে তখনই জাতি বিপ্লবের পথ বেছে নেয়, নিতে বাধ্য হয়। জুলাই চেতনায় জাতি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে, স্বপ্ন বুনেছে। জনগণ মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, বায়তুলমাল সম্পাদক মো. ওমর ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ।

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব