হোম > রাজনীতি > জামায়াত

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিবিরের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতারা বলেন, আজ সকালে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর নারী-শিশুসহ মোট ছয়জন মৃত্যুবরণ করেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তারা আরো বলেন, আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ ছাড়া, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জনগুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা