হোম > রাজনীতি > জামায়াত

শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতের ইফতারসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহজাহানপুরে নিম্নবিত্ত মানুষের মধ্যে ইফতার ও সাহরিসামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে।

তিনি বলেন, সরকারের সড়ক পরিবহনমন্ত্রী বলছেন, সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে সেটি চাঁদাবাজি হবে না! এর অর্থ, সরকার চাঁদাবাজদের উৎসাহ দিচ্ছে। কীসের সমঝোতার ভিত্তিতে চাঁদা দেওয়া যাবে তা জাতির সামনে স্পষ্ট করতে তিনি সড়ক পরিবহনমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ড. হেলাল উদ্দিন বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু জনগণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পর বিএনপি নির্বাচিত হয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। খুনি হাসিনা যেই সংবিধানের দোহাই দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে, সেই একই সংবিধানের দোহাই দিয়ে বিএনপি জাতির সঙ্গে ভন্ডামি শুরু করেছে। জাতি কোনো প্রতারণা আর ভন্ডামি মেনে নেয় না, নেবে না।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের অস্বাভাবিক কষ্ট হচ্ছে উল্লেখ করে সরকারদলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তিনি বলেন, প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও মানুষকে স্বস্তি দিতে হবে।

শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চল এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার রেজাউল আলীম সুজন। আরো বক্তব্য দেন থানা কর্মপরিষের সদস্য আব্দুল খালেক ও ওয়ার্ড সভাপতি নাছির উদ্দিন রুমেল। এছাড়া অনুষ্ঠানে শাহজাহানপুর পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগে জামায়াতের প্রতিবাদ

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করছে জামায়াত

জামায়াতের কর্মপরিষদে শিশির মনির

লেগুনাচালক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যার নিন্দা জামায়াত আমিরের