হোম > রাজনীতি > জামায়াত

একদিন এতিমদের কেউ হয়ত প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘ইয়াতিমদের সম্মানে’ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

জামায়াত আমির বলেন, একদিন দেশে এতিমদের কেউ হয়ত প্রধানমন্ত্রী হবে৷ জামায়াত সে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে। এ সময় সবাইকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা নেয়া আপনাদের দায়িত্ব। কিন্তু এর বিপরীত কিছু হলে, আমরা ১৮ কোটি মানুষের পক্ষে থাকব, আমরা কোনো আপস করব না।

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত: শফিকুর রহমান

দেশকে এগিয়ে নিতে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই

প্রথম রোজায় এতিমদের সঙ্গে ইফতার করবেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশে হস্তক্ষেপের প্রতিবাদ

ভিন্নমত দমন নয়— স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি

লক্ষ্মীপুরে জামায়াত কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সংস্কারের শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে সরকারি দল

জামায়াত আমিরের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জামায়াতের ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচি আজ