হোম > রাজনীতি > জামায়াত

অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে

মতবিনিময় সভায় জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রকৌশলীরা হলেন জাতির কারিগর। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমাদের অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিনে প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সাথে দেশের অবকাঠামোগত উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি শিক্ষার প্রসার এবং উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করার ওপরও গুরুত্বারোপ করেন।

গতকাল শুক্রবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বিশিষ্ট প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

ভারত সফরে না এবং সাউথব্লকের অস্বস্তি

আগামী দিনের নেতৃত্ব তৈরিতে রাজনীতি প্রশিক্ষণ

পিংক বাস কোনো সমাধান নয়

সেনাবাহিনী রাষ্ট্রের শক্তি, প্রশাসনের বিকল্প নয়

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুট, আতঙ্কে কৃষক

চারজন হত্যাকাণ্ডের ক্লু বের করতে না পারা সরকারের চরম ব্যর্থতা

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

কেন স্পিকারের কাছে শেল্টার চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তপ্ত সংসদ: সালাহউদ্দিনকে এক হাত নিলেন বিরোধী দলীয় নেতা