হোম > রাজনীতি > জামায়াত

মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

আমার দেশ অনলাইন

মিরপুরের রাড্ডা এমসিএইচ সেন্টারের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং তা সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে পুরো মিরপুর অচল করে দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ সদ্য বলেন, ‘এই মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো বাংলাদেশেই তা হচ্ছে। যারা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তাদের নাম উচ্চারণ করতে আমি কোনো ভয় পাই না।’ তিনি অভিযোগ করে বলেন, চিহ্নিত শুটার লেনিন এবং হামলার সমন্বয়কারী মো. হানিফ এখনো গ্রেপ্তার হয়নি।

আরমান আরো বলেন, চিহ্নিত এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে চার্জশিটের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে মিরপুর অচল করে দেওয়ার আলটিমেটাম দেন তিনি। এই আন্দোলনকে তিনি কেবল মিরপুরের জন্য নয়, পুরো দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন হিসেবে উল্লেখ করেন।

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

রাড্ডা হাসপাতালে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই করব

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা কর্মসূচি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে জামায়াত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক