হোম > রাজনীতি > জামায়াত

আমার দেশ ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

বিবৃতিতে গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

বিবৃতিতে তিনি বলেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার অর্থ শুধু একটি পত্রিকাই ছিঁড়ে ফেলা নয়, বরং আমরা মনে করি, সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্ব আলামত। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মাঝে এই আশঙ্কা তৈরি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কি না?

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে তার বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার এই অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত, এজন্য তার এই কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত আছে কি না, জনগণ তা জানতে চায়।

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের শোক

শনিবার খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলার নেতাকর্মী