হোম > রাজনীতি > জামায়াত

সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে

মৌলভীবাজারে গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমার ভালো কাজের জন্য কে আমাকে স্বীকৃতি দিলো বা নাই দিল তা ভাববার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই হলো মূল কাজ। আমাদের সকল কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে যাবো। আমাদের সব সময় আত্ম-সমালোচনা করে নিজেকে তৈরি করতে হবে।

শনিবার জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে।

তিনি রুকনদের উদ্দেশে আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ় শক্ত ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। দুনিয়াবি চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, ইচ্ছা, পদ-পদবি পাওয়ার জন্য নয়, দায়িত্বটা আমার শপথের সাথে জড়িত অঙ্গীকার এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই পালন করতে হবে।

গাজীপুরে মাদরাসাছাত্রী অপহরণের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

হামে আক্রান্ত রোগীদের দেখতে গেলেন জামায়াত আমির

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

সরকার জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি খেলছে: ডা. ইরান

জামায়াত নেতা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি

রাশেদ প্রধানের বাসায় হামলার তীব্র নিন্দা জামায়াতের

অস্ত্র ও পেশিশক্তি দিয়ে মানুষকে দমিয়ে রাখা যায় না

জামায়াতের ‘গ্রিন সিগন্যাল’ পেলেন সাত নেত্রী

জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলে সরকার লুকোচুরি করে