হোম > রাজনীতি > জামায়াত

কালিহাতীতে ট্রাক উল্টে নিহত ১৫, জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৯ জন আহত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সোমবার শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত এবং আরও ৯ জন গুরুতর আহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।

এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে । এ ধরনের দুর্ঘটনা রোধে সকল পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই কঠিন শোকে তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি।

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপে’ জামায়াতের নিন্দা

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ

ইসলামী ব্যাংক নিয়ে চলছে বহুবিধ ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা উদ্বেগজনক

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ

যুবকরাই সমাজকে ধ্বংস থেকে ফিরিয়ে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে

৫০ চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ঘোষণা সেলিম উদ্দিনের

রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাসুলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: গোলাম পরওয়ার