হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের জনসভার জন্য প্রস্তুত মিরপুরের আদর্শ স্কুল মাঠ

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ নিজ নির্বাচনি আসনে জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর ২টার পর মিরপুর ১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।

এরই মধ্যে জনসভার মঞ্চ তৈরিসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীরাও সেখানে আসতে শুরু করেছেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, মিরপুরে জামায়াত আমিরের জনসভায় বিশেষ অতিথি হিসেবে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেবেন।

সূত্রমতে, জামায়াত আমির আজ মিরপুরে জনসভার মাধ্যমে চার দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করবেন। শুক্রবার ও শনিবার তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও নির্বাচনি এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। ২৫ জানুয়ারি ফের তিনি ঢাকায় এসে কয়েকটি নির্বাচনি আসনে গণসংযোগ ও জনসভায় বক্তব্য দেবেন।

এদিকে, ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি গণসংযোগ বৃহস্পতিবার বাদ জোহর কাপ্তান বাজার, সোহরাওয়ার্দী মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত হবে। এতে ড. আব্দুল মান্নানসহ স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকার কালাকানুন চাপালে অনিবার্য পরিণতির আরেকটা নতুন মাত্রা হবে

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর