হোম > রাজনীতি > জামায়াত

রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে রংপুর মহানগরীর আমির মাওলানা এটিএম আজম খানের নাম ঘোষণা করেছেন। শুক্রবার বিকালে রংপুরে সুধী সমাবেশে জামায়াত আমির তার নাম ঘোষণা করেন।

জামায়াত আমির বলেন, সীমান্তে আমাদের অনেক সমস্যা রয়েছে। আরো নতুন সমস্যা উকিঝুঁকি দিচ্ছে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, এই সমস্যা যেন বীরত্বের সাথে মোকাবিলা করতে পারি। আমরা এ দেশকে ভালোবাসি। এ দেশের জন্য কিছু করতে চাই। আমরা বিশ্বাস করি এ দেশ একদিন বদলাবেই। আর আমরা এই দেশকে ভালোবাসি বলেই দেশ ছেড়ে কোথাও যাইনি।

তিনি আরো বলেন, আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহপাক হয়তো আমাদের বিরোধী দলে রেখেই পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আমাদের বিজয় হতে হবে।

এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন।

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে বিধিনিষেধ জারি করায় শিবিরের প্রতিবাদ

থাইল্যান্ডে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন এমপি মিলন

নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লিডার: মামুনুল হক

সীমান্তে নতুন সমস্যা উঁকিঝুঁকি দিচ্ছে, আমরা বীরত্বের সাথে মোকাবিলা করব

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবন গড়তে হবে

রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ শনিবার

মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী

মালয়েশিয়া গেলেন মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ারের ৫ বইয়ের মোড়ক উন্মোচন