হোম > রাজনীতি > জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে

মাওলানা আব্দুল হালিম

স্টাফ রিপোর্টার

গণরায় নিয়ে ষড়যন্ত্র এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট প্রদান করেছে। কিন্তু ষড়যন্ত্র ও ডাকাতির মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। তারপরও জামায়াত দেশের শুধু বিরোধী দল নয় বরং জননন্দিত রাজনৈতিক ও আদর্শিক দল। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জনগণের পক্ষেই কথা বলতে হবে। আমরা এক্ষেত্রে কারো সাথে আপস করে চলবো না। তিনি সংগঠনের রুকনদেরকে ধৈর্য, প্রজ্ঞা, সবর, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শুক্রবার সকালে রাজধানীর কাফরুল অঞ্চল জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি, মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ।

এমই

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত

স্বাস্থ্য খাতের বড় সমস্যা জনবল সংকট: সংসদে এমপি ফরিদ

পদ্মা যমুনার তীরেও পলাশীর চক্রান্ত আছে, মীর জাফর বসবাস করছে

হামলার শিকার ক্বারী আবু রায়হানকে দেখতে গেলেন জামায়াতের সংসদ সদস্য

শহীদ হাদি হত্যার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

সাংবাদিকের ওপর হামলার ঘটনা তদন্তে জামায়াতের ৩ সদস্যের কমিটি