হোম > রাজনীতি > জামায়াত

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপির ‘অসম্মানজনক ও অবমাননাকর’ শব্দ চয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী শনিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানের মামলার বিষয়ে ব্রিফিং করার সময় তার সম্পর্কে যে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়ন করেছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুবায়ের আরো বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। তার সম্পর্কে সাংবাদিকদের সামনে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী অশালীন ও আপত্তিকর বক্তব্য রেখে তিনি তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্ব থেকে তিনি এমন কথা বলতে পারেন না।

ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার জন্য তিনি ওমর ফারুক ফারুকীর প্রতি আহ্বান জানান।

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা আখতারুজ্জামান