হোম > রাজনীতি > জামায়াত

দেশে আদৌ কোনো সরকার আছে কি না, প্রশ্ন জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ প্রশ্ন তোলেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি আরো বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাকে আরো উদ্বেগজনক উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, দেশে আসলেই কোনো সরকারব্যবস্থা আছে কি না।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান এ ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান। তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ায় জামায়াতের শোক

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমিরের শপথ নিলেন সেলিম উদ্দিন

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’

‘সরকারকে ধন্যবাদ, তবে এভাবে রাষ্ট্র চালাতে পারবেন না’

জনগণের অধিকার নিশ্চিত না হলে দেশে বিপ্লব বারবার ফিরে আসবে

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর কারা হামলা করেছেন, জানালেন জামায়াত আমির

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

সিউলে আইসিএপিপির সম্মেলনে জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল