হোম > রাজনীতি > জামায়াত

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জামায়াতের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, বিনা বিচারে পিটিয়ে হত্যাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নাগরিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় গতকাল স্থানীয় সময় শনিবার বিকেলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও যশোরে এ ট্রেনের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু, গাজীপুরে বিনা বিচারে ৩ জনকে পিটিয়ে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও গতকাল ৮ মে শনিবার রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ৫ জনকে গলাকেটে হত্যা, খুলনায় বটিয়াঘাটা উপজেলায় যুবককে কুপিয়ে হত্যা, শেরপুরের নালিতাবাড়ীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নাগরিকের নিহত হওয়া এবং পাবনার চাটমোহরে চুরির অপবাদে মারধর ও খুঁটিতে বেঁধে নির্যাতন করায় অপমান ও ক্ষোভে কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ড ও মৃত্যুর ঘটনা অত্যন্ত নির্মম ও বর্বরোচিত।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, বর্তমান সভ্য সমাজে এমন হত্যাকাণ্ড এবং দুর্ঘটনায় মৃত্যুগুলো অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। দুর্ঘটনায় নাগরিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং প্রবাসীসহ দেশের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশির পরিবারকে সার্বিক সহায়তা প্রদান ও ঘাতককে শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করাসহ অন্যান্য প্রবাসীদের নিরাপত্তা জোরদারে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে হত্যাকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ক্রমাগত বাড়তে থাকায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে এসব হত্যাকাণ্ড, শিশু ধর্ষণ, দুর্ঘটনায় মৃত্যুসহ অন্যান্য ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন করাসহ আর্থিক সহায়তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের শোকাহত সময়ে ধৈর্য্যধারণের তওফিক কামনা করে দোয়া করেন।

এএস

গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

বিনা বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

কোনো অপশক্তি কোরআনের আলো নেভাতে পারবে না

দেশের সেবায় জান-মালের কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

মওদূদীবাদ বলে দুনিয়ায় কোনো মতবাদ নেই: অ্যাডভোকেট জুবায়ের

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত

নিজামীর অসমাপ্ত কাজ বাস্তবায়নে জামায়াত আমিরের আহ্বান

বিএসএফের গুলিতে কলেজশিক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহতের ঘটনায় শিবিরের প্রতিবাদ

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

গাজীপুরে পাঁচ জনকে নির্মমভাবে হত্যায় জামায়াতের শোক