হোম > রাজনীতি > জামায়াত

বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত আমিরকে ভারতের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারত।

জবাবে ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ঢাকায় শপথ অনুষ্ঠানের ফাঁকে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সৌজন্য সাক্ষাৎ করেন এসময় তারা এসব কথা বলেন।

রাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের অবকাশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এ সময় ডা. শফিকুর রহমান এই দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

চেয়ার বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে