হোম > রাজনীতি > জামায়াত

দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানিতে ছাত্রশিবিরের শোক

স্টাফ রিপোর্টার

রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে দুই যাত্রী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই শোক জানান।

একই সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "গত ১৮ মার্চ সন্ধ্যায় সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে দুই যাত্রীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সাধারণ মানুষ যখন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে, তখন কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও তদারকির অভাবে তাদের লাশ হয়ে ফিরতে হচ্ছে। বিশেষ করে গত ১২ মার্চ বাগেরহাটে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৪ জনের মৃত্যু এবং বর্তমান ঈদযাত্রায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা প্রমাণ করে যে, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জনগণের জানমালের নিরাপত্তা কাঙ্ক্ষিত অগ্রাধিকার পাচ্ছে না।"

নেতৃবৃন্দ আরও বলেন, "সদরঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী ও শৃঙ্খলা না থাকায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে লঞ্চে উঠতে বাধ্য হচ্ছে। যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। ঈদযাত্রার বাকি দিনগুলোতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, সেজন্য ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং হাইওয়ে ও নৌ-রুটে কঠোর নজরদারি বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।"

পরিশেষে, নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা নিহতদের শাহাদাত কবুল করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আমীন।

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ মানবে না: জামায়াত আমির

ঈদের পর দিন সিলেটে পুনর্মিলনীতে যোগ দেবেন জামায়াত আমির

জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

দেশজুড়ে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তৎপর জামায়াতে ইসলামী