হোম > রাজনীতি > জামায়াত

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার ফেসবুক পোস্টে তিনি খামেনির মৃত্যুকে ‘শাহাদাত বরণ’ হিসেবে বর্ণনা করে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শফিকুর রহমান লেখেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের দুঃখ সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।’

পোস্টে জামায়াত আমির লেখেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তাহলে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।

হামলা বন্ধের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন— যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চড়ছে উত্তেজনার পারদ

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা প্যাক্টে যোগ দেওয়া বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়

সীতাকুণ্ডে পর্যটকের ঢল, রেলসেবায় চরম ভোগান্তি

পাকিস্তানের রাজনৈতিক সংকট, সমাধান কোন পথে

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১১

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

মিসরে বাড়ছে সহিংসতা ও রক্তপাত, উদ্বিগ্ন নাগরিকেরা