হোম > রাজনীতি > জামায়াত

জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

অপরাধীদের কঠোর শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে ‘বিএনপির সন্ত্রাসী হামলায় নিহত’ আপন দুই ভাইয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

মঙ্গলবার সকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন কবর জিয়ারত করেন। পরে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ ধরনের সহিংস ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত সাধারণ মানুষও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি জীবননগরে সংঘর্ষে গুরুতর আহত বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৪২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১০ মার্চ মারা যান। এর আগে সংঘর্ষের দিনই তার বড় ভাই হাফিজুর রহমান (৪৫) নিহত হন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঈদের পর দিন সিলেটে পুনর্মিলনীতে যোগ দেবেন জামায়াত আমির

দেশজুড়ে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তৎপর জামায়াতে ইসলামী

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াত এমপির আর্থিক সহায়তা প্রদান

জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির