হোম > রাজনীতি > জামায়াত

যাত্রাবাড়ীতে ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে জনতার ঢল

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে জনতার ঢল নেমেছে। রোববার বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে গেছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন। এখন ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন, জামায়াত নেতা শাজাহান খান, এবি পার্টির কেন্দ্রীয় নেতা লুতফুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। ফলে ভারতের দালাল ও চাঁদাবাজদের বয়কটের এবং গণভোটে হ্যাঁ’র পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

এরই মধ্যে জামায়াতের আমির শফিকুর রহমান সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত