হোম > রাজনীতি > জামায়াত

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

মুফাসসির সম্মেলনে বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জাতীয় সংসদ দেশের আইন রচনা ও আইন পরিমার্জন ও কর্তন করে। কিন্তু বর্তমান সংসদে কোরআন-সুন্নাহর সরাসরি লঙ্ঘনের আইন বা বিল পাস হয়েছে। এ বিষয়েও দায় ও দায়িত্ব নিয়ে সংশোধনের উদ্দেশ্যে আলেমদের কথা বলতে হবে। তবে কোনো তিরস্কার করা যাবে না। ভদ্রতার সঙ্গে অন্যায় ছেড়ে সঠিক পথে আসার আহ্বান জানাতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যুগে যুগে পথ দেখিয়েছেন নবী-রাসুলরা। ওলামায়ে কেরামকে সেই রাহবারের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ ও নবীর পথে ডাকার আগে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। নিজে আমল করার আগে কোনো বিষয়ে কথা বলা যাবে না।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে মাওলানা নুরুল আমিন এমপিকে সভাপতি ও মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি করে সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

পরে সম্মেলনে সভাপতির বক্তব্যে নতুন সভাপতি মাওলানা নুরুল আমিন এমপি বলেন, কোরআনের ময়দানের মতো জাতীয় সংসদকেও আলোকিত করতে হবে। এজন্য সবাইকে সাংগঠনিক ক্যারিয়ার প্রস্তুত করতে হবে।

সম্মেলনে কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম বলেন, আলেমদের ঐক্যের বিরুদ্ধে ও বাংলাদেশবিরোধী কোনো বক্তব্য দেওয়া যাবে না। সবার আচরণ ও কথা দিয়ে শত্রুকেও বন্ধু বানাতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন ওলামা কমিটির সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, ড. সামিউল হক ফারুকী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মুফতি আমির হামজা এমপি।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা আখতারুজ্জামান

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

রাড্ডা হাসপাতালে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই করব