হোম > রাজনীতি > জামায়াত

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে রাজনৈতিক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন, তখন ইফতারের আগমুহূর্তে আমাদের মা-বোনদের ওপর এই নৃশংস হামলা প্রমাণ করে যে, হামলাকারীদের মনে আল্লাহর ভয় ও ন্যূনতম মানবিক বোধ নেই। বিএনপি নামধারী সন্ত্রাসীদের এই হামলায় আমাদের একাধিক মা-বোন ও ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে নারীর অধিকার ও নিরাপত্তা আজ চরম সংকটে। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের গালভরা বুলি আউড়াচ্ছে এবং নারীর ক্ষমতায়নের দোহাই দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, অন্যদিকে রাজপথে ও ঘরে নারীদের ওপর চলছে পৈশাচিক হামলা ও নির্যাতন। কার্ড দিয়ে ক্ষুধা মেটানোর লোক দেখানো প্রচেষ্টার আড়ালে নারীদের সম্মান ও জীবনকে আজ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে।

বিবৃতিতে সেক্রেটারি অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।একইসাথে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কর্মীদের এই লাগামহীন সন্ত্রাসী কার্যক্রম থেকে নির্বৃত্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, মা-বোনদের রক্ত ও চোখের পানি বৃথা যাবে না। জনগণের অধিকার আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ও কার্যক্রম কোনো অপশক্তির ভয়ে দমে যাবে না, ইনশাআল্লাহ।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নোমানী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবি রাবি ছাত্রশিবিরের

জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারবেন না

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান রাষ্ট্রই করবে: সেলিম উদ্দিন

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে স্থান পেতাম না: এটিএম আজহার

রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি: বিরোধীদলীয় নেতা

নির্বাচনে জামায়াত আমিরের খরচের বিস্তারিত তথ্য প্রকাশ

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর: বিরোধী দলীয় নেতা

গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ