হোম > রাজনীতি > জামায়াত

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকায় আজ শুক্রবার পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বিভিন্ন দুর্যোগে আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন তিনি।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শুক্রবার সকালে চট্টগ্রামে বিভিন্ন দুর্যোগে আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেবেন, স্থানীয় প্রশাসন ও সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এএস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চড়ছে উত্তেজনার পারদ

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা প্যাক্টে যোগ দেওয়া বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়

সীতাকুণ্ডে পর্যটকের ঢল, রেলসেবায় চরম ভোগান্তি

পাকিস্তানের রাজনৈতিক সংকট, সমাধান কোন পথে

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১১

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

মিসরে বাড়ছে সহিংসতা ও রক্তপাত, উদ্বিগ্ন নাগরিকেরা