হোম > রাজনীতি > জামায়াত

আল্লাহকে জবাবদিহির চিন্তা করলে কেউ ভোট কারচুপি করতে পারে না: হামিদুর রহমান আযাদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, যারা আল্লাহকে ভয় করে না, তারা ইঞ্জিনিয়ারিং নির্বাচন করতে ভয় পায় না। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তবে ওই ব্যক্তি কখনো জাল ভোট দিতে পারে না কিংবা ইঞ্জিনিয়ারিং নির্বাচন করে জনগণের ভোট কারচুপি করতে পারে না।

শুক্রবার বিকেলে দলটির ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির উদ্যোগে ‘যাকাত ও মাহে রমাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, রোজা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। রোজা লোক দেখানোর জন্য নয়, রোজা স্বয়ং আল্লাহর জন্য। রোজা মানুষকে নিষ্পাপ হওয়ার সুযোগ দেয়। আল্লাহকে ভয় করার বৈশিষ্ট্য অর্জন করাই রোজার উদ্দেশ্য। রোজার আগে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস করলেও রোজার পরে যদি সেগুলো না করে, তবেই রোজা পালনের স্বার্থকতা অর্জিত হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা পালনের পরও আগের মতোই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস করে, তবে ওই রোজা পালন অনর্থক।

হামিদুর রহমান আযাদ বলেন, সমাজ যদি কুরআন ধারণ করে এবং রাষ্ট্র যদি কুরআন ধারণ করে, তবে সমাজ ও রাষ্ট্র পৃথিবীর মধ্যে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এজন্য কুরআনের বিধান কায়েম করা ব্যতীত ব্যক্তি জীবন, সমাজ কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থায় সাফল্য নেই। তাই কুরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় হিজরিতে মদিনায় প্রথম যাকাত ফরজ হয়। যাকাত ফরজ হওয়ার মূল কারণ হচ্ছে অর্থনীতি পরিশুদ্ধ করা। অর্থনীতি গতিশীল করার জন্যই যাকাতকে ফরজ করা হয়েছে। গতিশীল অর্থনীতির মাধ্যমেই দারিদ্র্য দূরীকরণ সম্ভব। তিনি যাকাতের গুরুত্ব তুলে ধরে যথাযথভাবে হিসাব করে যাকাত পরিশোধ করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরান ঢাকা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য মাস্টার রুহুল আমিন, মীর বাহার আমিনুল ইসলাম, নেছার উদ্দিন প্রমুখ। এছাড়া ঢাকা-৬ সংসদীয় এলাকার সব সাংগঠনিক থানা আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতারা ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মহিলা জামায়াতের মানববন্ধনের ডাক

জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন যিনি

গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের

সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলেন এমপি আমির হামজা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জামায়াতের

ধর্ষণ-খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

ঋণ পুনঃ তফসিলের সুবিধাভোগীকে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক করলে প্রশ্ন উঠবেই

আইনশৃঙ্খলাবাহিনীকে আরো জনবান্ধব ও কার্যকর হতে হবে

রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের