হোম > রাজনীতি > জামায়াত

দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস: নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস উঠে গেছে।

তিনি বলেন, একদিকে চাল-ডাল-তেলসহ সব ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের চরম ভোগান্তি। কিন্তু সরকার এসব ভোগান্তি নিরসনের পরিবর্তে নিজেদের ব্যর্থতা ঢাকতে জগনণের সঙ্গে তামাশা করছে। সরকারের মন্ত্রীরা বলছে মোবাইল চার্জ দেওয়ার কারণে বিদ্যুৎ সংকট! গ্রামে লম্বা পুল হওয়ার কারণে এই পুল ভেঙ্গে গেলে মেরামত করতে সময় লাগে এজন্য লোডশেডিং হচ্ছে! নিঃসন্দেহে মন্ত্রীদের এমন কথাবার্তা জনগণের সঙ্গে তামাশা করা ছাড়া কিছুই নয়।

তিনি বুধবার বিকালে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্রগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে যেভাবে সরকার পাশ কাটিয়ে যেতে চাচ্ছে একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিদ্যমান জনদুর্ভোগ পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের জঞ্জাল দাবি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। অথচ বিদ্যমান এসব সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদী কিংবা স্বল্পমেয়াদী কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না।

অবিলম্বে তেল, গ্যাস, বিদ্যুতের ঘাটতি পূরণ করে সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের দাবি আদায়ের লড়াই আমাদের সংসদে এবং সংসদের বাইরে চালাতে হবে। সরকার যদি গণভোটের গণরায় মেনে ‍জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি সংসদে মেনে নেয় এবং জনগণের ভোগান্তি নিরসনে কাজ করে তবে বিরোধীদল সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি গণভোটের গণরায় মেনে ‍জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি সংসদে মেনে না নেয় এবং আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটতে থাকে তবে জনগণের দাবি আদায়ে রাজপথেই সমাধান হবে। ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি ও ভূমিকা রাখতে তিনি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ড. আব্দুল মান্নান, দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম প্রমুখ।

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

রুয়েটে আ.লীগ আমলের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

জীবননগরে সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন বিএসএফের

চুয়াডাঙ্গায় জামায়াতের সাবেক নেত্রী জেবুন্নেছার দাফন সম্পন্ন

গ্যাসের নমুনা ঢাকায়, ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বন্ধ ফেরদৌস শিপইয়ার্ড

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

সামিরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান শাহর মা

গ্রামীণ ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ চার সাবেক কর্মকর্তার কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর