হোম > রাজনীতি > জামায়াত

শ্রমিকদের জন্য ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই: অ্যাডভোকেট জুবায়ের

স্টাফ রিপোর্টার

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসা শ্রমজীবী মানুষদের জন্য একটি ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, বিপুল শ্রমিক অধ্যুষিত এই গাজীপুর। এখানে সরকারের উচিত ছিলো শ্রমিকদের জন্য জীবন মানের উন্নয়নের জন্য কাজ করা। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন থাকলেও শ্রমিকদের জন্য আসন নেই।

তিনি শুক্রবার সকালে ১ মে ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর উদ্যোগে ভোগড়া বাইপাসে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, জাতীয় অগ্রগতির জন্যই শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে হবে। দেশের জনগণের উন্নয়নে শ্রমিক মালিক এক হয়ে কাজ করার আহ্বান জানান এডভোকেট জুবায়ের। আজকের ঐতিহাসিক শ্রমিক দিবসের সফলতা কামনা করেন তিনি।

নগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।

নগর সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানাল শিবির

আ. লীগের ভাষায় জামায়াতবিরোধী কথা বলছে সরকারি দল: ডা. তাহের

ছলচাতুরী করে সংস্কারকে ডাইভার্ট করার সুযোগ নেই

অক্টোবরে ঢাকায় মহাসমাবেশসহ ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক

জামায়াত মনোনীত আট এমপির ছয়জনই ছাত্রী সংস্থার সাবেক নেত্রী

মে দিবস গুরুত্ব সহকারে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের