হোম > রাজনীতি > জামায়াত

ইডেন-বদরুন্নেসা নিয়ে নারী বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার জামায়াতের

আমার দেশ অনলাইন

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হলে দেশে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এ ঘোষণা দেয় দলটি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে রাজধানীতে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করে জামায়াত।

জামায়াত তাদের ইশতেহারে বলেছে, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং হোম ইকোনমিকস কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠন করা হবে।

নারীশিক্ষা নিয়ে জামায়াতের ইশতেহারে আরো বলা হয়েছে, শিক্ষার সব ক্ষেত্র ও স্তরে নারীর সমান প্রবেশাধিকার ও অধিকার সংরক্ষণ করা হবে। যাতে নারী তার ইচ্ছা অনুযায়ী শিক্ষাগ্রহণ ও কর্মে প্রবেশ করতে পারেন। নারীরা স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন।

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে: জামায়াত

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবন কর্মকর্তাসহ ২১ জনের মামলা

স্বাস্থ্যখাত নিয়ে জামায়াতের ৩৭ প্রতিশ্রুতি

জামায়াতের ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে যে পরিকল্পনা

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াত

ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করতে যে ১০ দফা পদক্ষেপ নেবে জামায়াত

শাসনতান্ত্রিক সংস্কার ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইশতেহারে যা বলছে জামায়াত

জামায়াতের ইশতেহারে ৫টিতে ‘হ্যাঁ’, ৫টিতে ‘না’

জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহারে যা আছে

নিরাপদ বাংলাদেশ গড়ার ইশতেহার ঘোষণা জামায়াতের