হোম > রাজনীতি > জামায়াত

জানা গেল, জাতীয় নির্বাচনে জামায়াতের ব্যয় হয়েছে কত টাকা

আমার দেশ অনলাইন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যয় করেছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা ওই হিসাব বিবরণী অনুযায়ী, ২২৫ প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে চার কোটি টাকা।

দলটির নির্বাচনি ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন বাবদ হিসেবে এই খরচ দেখিয়েছে দলটি।

হিসাব বিবরণীতে বলা হয়, নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরো দুই লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসন পেয়েছিল, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি আসন পায়।

ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

নেপালে পাহাড়ি ঢলে বিপর্যয়, নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৪০০

বন্যাবিধ্বস্ত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে হচ্ছে ২৫০ শয্যার নতুন জেলা হাসপাতাল

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন