হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বিশাল মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে ব্যাপকসংখ্যক নারী অংশগ্রহণ করেন। এ সময় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা।

মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নারীদের সবচেয়ে সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই নেতাকে ঢাকা-১৫ আসনে বিজয়ী করতে পারলে সুন্দর, কল্যাণমূলক, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে নারী সমাজের প্রত্যাশা।

তারা আরো বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের প্রকৃত কল্যাণ হতে পারে। সব অকল্যাণ দূর করতে চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাই ঢাকা-১৫সহ সারা দেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নারী নেতারা।

মিছিলের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি এই মিছিলে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বিসিবির সাবেক পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

পে-স্কেলের অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

খুলনায় ডেঙ্গুর দাপট, একদিনেই হাসপাতালে ২৪৬ রোগী

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু

পাস হাতে সুন্দরবনে ফিরছেন বনজীবীরা

ভারতে ব্যাংকের ভল্টে সাড়ে ৭ কোটি রুপির জাল নোট, বেরিয়ে এলো বড় কেলেঙ্কারি

থাইল্যান্ডের কানিয়া তরমুজে হাসিবুরের সাফল্য, ২০ শতকে লাখ টাকার আশা

চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার