হোম > রাজনীতি > জামায়াত

ফরিদপুর বিভাগের সাথে সিটি কর্পোরেশনও হবে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং সাহায্যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে ফরিদপুর নামেই বিভাগের সাথে সিটি কর্পোরেশনও হবে।

শুক্রবার রাত সোয়া আটটায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেছেন।

তিনি বলেছেন, নদীগুলোকে দখল ও ভরাট করে একটি মহল বাড়িঘর ও দোকান পাট তৈরি করে ভাড়া দিয়ে আসছে। এসব নদীগুলোকে দখল ম্ক্তু করে আমরা নদীর জীবন ফিরিয়ে দিতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হলেও পূর্ণাঙ্গ জনগণ উপযুক্ত সেবা পাচ্ছে। ফরিদপুরে পাট উৎপাদন হলেও পাটকলগুলো বন্ধ হয়ে গেছে।

শফিকুর রহমান বলেছেন, যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। তাই মিল ইন্ডাস্ট্রি বন্ধ নয় সচল করতে চাই। যেখানে কৃষিপণ্য বেশি উৎপাদন হয় সেখানে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।

তিনি বলেছেন, আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাচ্ছি না। নির্বাচনে জয়ী হলে তা জামায়াতে ইসলামীর বিজয় নয়, এদেশের ১৮ কোটি মানুষের বিজয়। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সেই বাংলাদেশ গড়তে চাই।

এসময় তিনি বলেন, আমরা গুপ্ত টুপ্ত নই। যারা গুপ্ত বলে তাদেরকে মাফ করে দিলাম।

ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ফরিদপুর-১ ড. মো. ইলিয়াচ আলি মোল্লা দাঁড়িপাল্লা, ফরিদপুর-২ আসনে জোটের প্রার্থী রিকসা প্রতীক মাওলানা শাহ আকরাম আলি, ফরিদপুর-৩ অধ্যাপক আবদুত তাওয়াব দাঁড়িপাল্লা, ফরিদপুর-৪ মাওলানা মো. সরোয়ার হোসেন দাঁড়িপাল্লা, রাজবাড়ী-১ আসনে এডভোকেট নুরুল ইসলাম দাঁড়িপাল্লা, রাজবাড়ি-২ জামিল হিজাযী শাপলা কলি এবং মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌড়াতে চাই

কেন চরিত্র হননের চেষ্টা, জানালেন জামায়াত আমির

৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির

তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস

জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে

ঢাকা-৬ আসনে ড. মান্নানের সমর্থনে যুব পদযাত্রা

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

নির্বাচনি প্রচারে সরব ১১ দলীয় জোটের নেতারা

ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না