হোম > রাজনীতি > জামায়াত

৭১ নিয়ে বস্তা পচা বয়ান জনগণ আর খাবে না: এটিএম আজহার

রংপুর অফিস

ছবি: আমার দেশ।

রংপুরে জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ৭১ নিয়ে বস্তা পচা বয়ান জনগণ আর খাবেনা। নতুন প্রজন্ম একাত্তরের সেই পৌরাণিক কথাগুলো আর শুনতে চায় না। ইতঃপূর্বে পালানো একটি দলটি ৭১ নিয়ে জামায়াত ও বিএনপিকে নানান ধরনের অপবাদ দিয়ে শেষে নিজেরাই গায়েব। তাই ৭১ নিয়ে এখনকার প্রজন্মের কাছে মন গড়া মিথ্যা সাজানো গল্প বলে, আর কোন লাভ হবে না।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

লোহনিপাড়া ইউনিয়ন সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি অনাবিল লহানি জাদু উপজেলা আমির কামারুজ্জামান জেলা জামায়াতের সদস্য মাওলানা আব্দুল হান্নান ও নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলীসহ নেতৃবৃন্দ।

এটিএম আজহার আরো বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে অবশ্যই ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রতীকে ভোট দিতে হবে। কারণ ১১ দলীয় জোট ছাড়া এদেশ থেকে চাঁদাবাজ টেন্ডারবাজ জুলুমবাজ, নারী নির্যাতনকারী, অর্থ পাচারকারী ও ব্যাংক লুটকারীদের কেউ সরাতে পারবে না। তাই আসন্ন ১১ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাসহ ১১ দলীয় জোটের প্রার্থী দের প্রতীকে ভোট দিতে হবে।

এর আগের একটি সমাবেশে এটিএম আজহার বলেন, ভারতের দাদাগিরি এদেশে আর চলবে না। একটি দল ইতঃপূর্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়ে আবারও ক্ষমতায় আসার জন্য ভারতের প্রেসক্রিপশন মেনে দল পরিচালনা করছে। তারা নিজেরা বলে আমরা দুর্নীতি করব না, অর্থ পাচার করব না, ব্যাংক থেকে টাকা নিয়ে আত্মসাৎ করব না। অথচ তাদের দলেই অসংখ্য ব্যাংক লুটকারী টেন্ডারবাজ চাঁদাবাজ এবং বিদেশে অর্থ পাচারকারীদের নমিনেশন দিয়ে এমপি বানানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি। যারা নারীদের হিজাব খুলে নেয় পেটে লাথি মারে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তাদের কাছে নারীরা নিরাপদ নয়। তারা নারীদেরকে ভোগ পণ্য মনে করে। এ কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই সমস্ত দলকে বয়কট করতে হবে। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কারো কথায় কোনো বিভ্রান্ত হবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি ইনশাআল্লাহ যতদিন বেঁচে রয়েছি পাশেই থাকবো।

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

কণ্ঠে গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ ব্যারিস্টার আরমানের

জাতীয় সংসদে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা

আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক: ডা. শফিকুর রহমান

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ক্ষমতার মসনদে দল বদলানোর জন্য জুলাই বিপ্লব হয়নি: এটিএম আজহার

অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী: শিশির মনির

বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদকে অবজ্ঞা করেছে

গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হক