হোম > রাজনীতি > জামায়াত

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে

সংবাদ সম্মেলনে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা এবং বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতি দ্রুত এ ধরনের হামলা বন্ধ করতে হবে। নেতাকর্মীদের সুরক্ষা দিতে হবে। আমরা দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই। তারা এভাবে হামলা করলে দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে।

শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, নির্বাচনে ব্যালট পেপারের একই ইস্যুতে দুই আসনে দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-৮-এ যেটা গ্রহণ করা হয়েছে, ঢাকা-১৩-তে তা বাতিল করা হয়েছে। একই ধরনের অন্যায় করা হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনে।

তিনি বলেন, আমরা নতুন রাজনীতি চাই। আমরা নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাব। আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমাদের উদারতাকে যারা দুর্বলতা মনে করবে, এটা তাদের জন্য বিপদ।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যা’ বিজয়ী হয়েছে। এখন জুলাই সনদ কার্যকর করতে হবে। এই জুলাই সনদ হয়েছে নতুন বন্দোবস্তের জন্য।

আগামীকাল শুরু হচ্ছে তৃতীয় অধিবেশন

হঠাৎ ২০০ হোটেল বন্ধ ফিরছেন বাংলাদেশিরা

ভাঙা রাস্তায় রিকশায় ঝাঁকুনির জেরে চালককে খুন

পশ্চিম তীরে ইউএনআরডব্লিউএর কার্যালয় দখল করে পতাকা উড়াল ইসরাইলি বাহিনী

শিল্পের চাকা সচল রাখতে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত

দামের শ্রেষ্ঠত্বে রিয়ালের হ্যাটট্রিক

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর, হোতারা অধরা

জেরুজালেমে ইউএনআরডব্লিউএর কার্যালয় দখল করে উচ্ছ্বাস প্রকাশ করল ইসরাইলি মন্ত্রী

চীনা যুদ্ধবিমান জে-১০ ক্রয় চুক্তির খসড়া চূড়ান্ত

পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার