হোম > রাজনীতি > জামায়াত

নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই

জাতীয় দিবসের আলোচনায় ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, যখন শাসক গোষ্ঠী জনগণকে শোষণ করে, জনগণের মতের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে তখনই জাতি বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হয়।

তিনি বলেন, স্বাধীনতা মানে কেবল একটি ভূখণ্ড নয়, একটি পতাকা নয়, একটি মানচিত্র নয়। কোনো জাতির অর্থনৈতিক, রাজনৈতিক, সমস্ত মৌলিক অধিকার নিশ্চিত হওয়াকেই স্বাধীনতা বলা হয়। যেই স্বাধীনতার স্বপ্ন বাংলাদেশের জনগণ দেখেছে সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়োতে ইসলামী পল্টন থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, একাত্তরের চেতনা বাস্তবায়ন না হওয়ায় চব্বিশের বিপ্লব অর্জিত হয়েছে। জুলাই চেতনায় জাতি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে, স্বপ্ন বুনেছে। জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। জাতিকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে না দিয়ে গণভোটের রায় মেনে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানা সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শাহীন, থানা কর্মপরিষদ সদস্য আ. ফ. ম ইউসুফ, শামীম হাসনাইন, সাইয়েদ মুহাম্মদ জুবায়ের, আব্দুল মতিন প্রমুখ।

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা জামায়াতের দুই এমপির

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি মহিলা জামায়াতের দোয়া ও শুভেচ্ছা

গণভোটের রায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে

১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

ঢাকা দক্ষিণ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব