হোম > রাজনীতি > জামায়াত

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

জামায়াত সেক্রেটারির বিবৃতি

স্টাফ রিপোর্টার

গতকাল শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাম পরওয়ার এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হন। মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের এ বর্বরোচিত হামলায় তিনি নিজে, তার পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তাহলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসআর

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে ক্যারোলিন লেভিটের পদত্যাগ, দাবি ইরানের

যমুনার চরে চালুর অপেক্ষায় ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

সরাইলে জাতীয় মৎস্য দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে ববিতে দুই বিভাগের সংঘর্ষ

বিক্ষোভে জড়িত থাকায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

উখিয়া-টেকনাফ আট ঘণ্টা ধরে বিদ্যুৎহীন, জনজীবনে দুর্ভোগ

জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন ইশরাক

সন্দ্বীপে মাটির নিচ থেকে বেরিয়ে এল সাবমেরিন ক্যাবল