হোম > রাজনীতি > জামায়াত

কাকে রাষ্ট্রপতি বানাতে চান, জানালেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন এমন প্রশ্নের মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি, এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। জনগণের প্রত্যাশা পূরণে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

রাষ্ট্রপতি প্রসঙ্গে করা প্রশ্নটি নিয়ে এলাকাবাসীর মধ্যেও আলোচনা দেখা যায়। অনেকেই জানতে চান, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন কিংবা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা দায়িত্ব পাবেন।

এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির নাম ঘোষণা না করে মূলতঃ নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসার জন্য প্রধান শর্ত হচ্ছে সততা, যোগ্যতা ও নিষ্ঠা। এমন মানুষই জনগণের আস্থা অর্জন করতে পারে এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়।

তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধৈর্য ধরুন। ইন্নাল্লাহা মা'আসসোবিরীন— নিশ্চয়ই আল্লাহ তা’আলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের ধৈর্য ও সংগ্রাম প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায়বিচার চায়, শান্তি চায়, সুশাসন চায়। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কেউ রাজনৈতিক কারণে নির্যাতিত হবে না, কেউ অন্যায়ের শিকার হবে না।

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে

সংস্কার না করে সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথেই হাঁটছে: বুলবুল

দক্ষ ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হবে: শিবির সভাপতি

গণভোটের রায় উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না: আযাদ

জাপানের পররাষ্ট্র ভাইস মিনিস্টারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নরের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

হিরোশিমার পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শনে বিরোধীদলীয় নেতা