হোম > রাজনীতি > জামায়াত

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

স্টাফ রিপোর্টার

বাউফল উপজেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়েছে।

বুধবার দুপুরে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির নেতৃত্বে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখে। এসময় তিনি শিক্ষার্থীদের ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। শিক্ষামূলক এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে উপস্থিত শিক্ষার্থীরা বেশ উচ্ছাস প্রকাশ করেন। তাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল এবং আনন্দ।

সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জানান, তিনি নির্বাচনে বাউফলবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে একক ব্যক্তি নয় বরং সমগ্র বাউফলবাসী প্রতিনিধিত্বের প্রতীক হবে। আগামীর নেতৃত্বের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন পরিদর্শনে আনা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে। যা তাদের মেধাবিকাশে সহায়ক ভূমিকা রাখবে এবং আগামীতে তাদের কাজকে আরো সহজ করবে।

তিনি সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনে সংসদ সচিবালয় সহযোগিতা করেছে। আগামীতে বাউফলের শিক্ষার্থীদের জন্য এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় ড. মাসুদ এমপি শিক্ষার্থীদের উদ্দেশে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বলেন, প্রথমত, নিজেদেরকে মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে তুলতে হবে, দ্বিতীয়ত, যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে, তৃতীয়ত, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নেতৃত্বে আসতে হব।

তিনি বলেন, আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি তোমরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারো, তবে তোমরাই হবে প্রকৃত সফল মানুষ। তিনি আরো যোগ করেন, তোমরা একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজমুক্ত আদর্শ বাউফল গড়তে চাও। এই সংসদ ভিজিট তোমাদের সেই স্বপ্ন পূরণে নতুন অনুপ্রেরণা যোগাবে—ইনশাআল্লাহ।

সংসধ পরিদর্শন শেষে বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা জানায়, আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।

বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফি বলেন, জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেটি পূরণ হয়েছে। আমাদের এমপি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছেন যে তিনি সত্যিই বাউফলবাসীর প্রতিনিধি।

নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী তাসিফুল ইসলাম বলেন, নির্বাচনের সময় এমপি মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাউফলের এমপি হবে বাউফলবাসী—আজকের এই উদ্যোগের মাধ্যমে সেটি বাস্তবে রূপ নিয়েছে।

একজন অভিভাবক বলেন, আমার সন্তানের জন্য এটি একটি বিরল অভিজ্ঞতা। এই ভ্রমণ তার জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তিকে আরো সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা বলেন, সংসদে এসে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। এমপি মহোদয় শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন