হোম > রাজনীতি > জামায়াত

অক্টোবরে ঢাকায় মহাসমাবেশসহ ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক। ছবি: আমার দেশ

সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. হামিদুর রহমান আযাদ।

এর আগে বেলা ১১টায় সেখানে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, গণভোটের রায় বাস্তবায়নে আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, বিভাগীয় সমাবেশের সিদ্ধান্তের পাশাপাশি ১১ দলের বৈঠকে জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করা হবে। এছাড়া সব দল নিজেদের মতো করে গোলটেবিল বৈঠক করবে। সব শেষে অক্টোবরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রানা প্রমুখ।

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, শঙ্কা রয়েছে: আবদুল হালিম

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই ‘দিন আনে দিন খায়’: জামায়াত আমির

১১ দলীয় ঐক্য ভাঙার বিষয়ে যা জানাল জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি