হোম > রাজনীতি > জামায়াত

সেই রিকশাচালকের কবর জিয়ারত জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ আসনে নির্বাচনি প্রচারে সক্রিয় থাকা রিকশাচালক শাহ আলম ভূঁইয়ার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ৮ ফেব্রুয়ারি নিজ এলাকা ইটনায় একটি নির্বাচনি জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তিনি (৫৫) ইন্তেকালে করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জামায়াত আমির কিশোরগঞ্জের ইটনায় শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় তিনি মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জামায়াত আমিরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ জনগণ।

রিকশাচালক শাহ আলম ভূঁইয়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকায় প্রচারণায় সক্রিয় ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতের সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাকে। ভোটের আগে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। সেখানে গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনি জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবনসংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল ছিলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার সমস্ত নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আল্লাহ তায়ালা তার পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

সীমান্তে ড্রোনে নজরদারি জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্দার বিধান সুরক্ষা: পরীক্ষায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের নির্দেশ আল-হাইআতুল উলয়ার

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪

বিআরটিএ তুরাগ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক

মোহনগঞ্জে সাড়ে ৮ কোটি টাকার পর্যটন কেন্দ্রে নেই পর্যটক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

ইমরান খানের মুক্তি এখন আন্তর্জাতিক ইস্যু, কারাবন্দি রেখে বেকায়দায় সরকার