হোম > রাজনীতি > জামায়াত

আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নূরুন্নিসা সিদ্দীকার

স্টাফ রিপোর্টার

আদ-দ্বীন হাসপাতালে অবস্থানরত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি হাসপাতাল বন্ধের সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাপ্তাহিক ছুটির আগের দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এমতাবস্থায় সেখানে অবস্থানরত রোগীদের চলমান চিকিৎসা সেবা অনিশ্চয়তার মুখে পড়েছে।

তিনি আরো বলেন, নবজাতক মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচয়, তবে এ ঘটনায় সেখানে অবস্থানরত বাকী রোগীদের ব্যাপারে বিবেচনা করে তাদের হাসপাতাল কার্যক্রম বন্ধের সময়সীমা বেধে দেয়া উচিত ছিলো।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, বিগত ৩০ বছর ধরে আদ-দ্বীন হসপিটাল সেবা দিয়ে আসছে। দেশের অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষদের স্বল্প খরচে এখানে চিকিৎসা সেবা দেয়া হয় বলে জানা যায়। এমতাবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আদ-দ্বীন হাসপাতালে নারী, শিশু ও অন্যান্য রোগীদের বিষয়ে মানবিক বিবেচনায় সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করার দাবি জানাচ্ছি।

এমএমআর

রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

ইসলামী ব্যাংক থেকে এসআলম সহযোগীদের অপসারণ করতে হবে

চীনে নিহত শিক্ষার্থী তৌফিকের পরিবারকে বিরোধীদলীয় নেতার সমবেদনা

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

আদ্-দ্বীনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

প্রস্তাবিত বাজেট জনআকাঙ্ক্ষার পরিপন্থি: মামুনুল হক

আমি কোনো দলের একক এমপি নই: ড. মাসুদ

বাজেটকে বিশাল ঘাটতি ও ঋণ নির্ভর বলছে জামায়াত

রক্তদান শুধু সেবা নয়, ইবাদতও: সেলিম উদ্দিন

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির