হোম > রাজনীতি > জামায়াত

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ সফলের আহ্বান

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এ দেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন।

একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’তে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে, যা জুলাইযোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহীদের রক্ত ও গোটা জাতির সাথে বেইমানি। এ জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায়ে সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের প্রতি আমরা ২৫ এপ্রিলের জাতীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণপ্রত্যাশার বিপরীতে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আমি বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার আলোকে জুলাই শহীদদের রক্ত এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগকে সম্মান জানিয়ে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জুলাই স্পিরিটের আলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় সন্ত্রাস, মববাজি ও দখলবাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।

ইসলামী ব্যাংক নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: সেলিম উদ্দিন

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা

ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

শেষ সময়ে লুটপাট বন্ধে ক্যালেন্ডার অনুযায়ী অর্থ বছর করা হোক

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন অপচেষ্টার প্রতিবাদ জামায়াতের